ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাগেরহাটে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৮, ১৭ ডিসেম্বর ২০২৪
বাগেরহাটে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের হাড়িখালীতে অভিযান চালিয়ে নওশীন পূরবী ওরফে ডালিয়া নামে এক মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাতে নওশীন পূরবী ওরফে ডালিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫শ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমান। গ্রেফতার ডালিয়া বাগেরহাটের শরুই এলাকার আব্দুস সালাম শেখের মেয়ে ও শেখ ফরিদ কুষ্টিয়ার আলামপুর ইউপির শেখ মহিউদ্দিনের ছেলে।

বাগেরহাট মিডিয়া সেলের সমন্বায়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ইয়াবা সরবরাহকারী শেখ ফরিদকে আটক করে। তার স্বীকারোক্তিতে পরবর্তীতে বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমানের নেতৃত্বে এসআই হানিফ এসআই গৌতম এ এসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নিয়ে পাঁচশ ইয়াবাসহ ডালিয়াকে গ্রেফতার করে।

ওসি মো. সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধিন বলেও জানান এ কর্মকর্তা। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!