ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১, ১৫ ডিসেম্বর ২০২৪
৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু
ফাইল ফটো

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, শনিবার রাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, শনিবার রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে রোববার সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে চলাচল করছে ছোট-বড় মিলিয়ে ছয়টি ফেরি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!