ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৮, ১৪ ডিসেম্বর ২০২৪
সুনামগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা
সুনামগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা। ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান (পিপিএম)।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসিসহ অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সরা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!