ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১২:০৫, ১৪ ডিসেম্বর ২০২৪
চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
অষ্টগ্রাম থানা। ফাইল ফটো

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অষ্টগ্রামের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অষ্টগ্রাম উপজেলার কগজিগ্রাম গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান (৪০)।

দেওঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. মহিউদ্দিন জানান, শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ চুরি করে নিয়ে আসে। খবর পেয়ে স্থানীয় জনতা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদের ধরে নিয়ে আসে। পরে তাদের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে হাজারো জনতা গিয়ে তাদের পিটিয়ে মেরে ফেলে।

Advertisement

অষ্টগ্রাম থানার ওসি মো. রুহুল আমিন জানান, নিহত দুজনের বিরুদ্ধে নাসিরনগর থানায় চুরি-ডাকাতির একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

তিনি আরো জানান, নিহত দুজন চিহ্নিত চোর। চুরি করা মহিষটি উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটি চিহ্নিত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!