ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে পৌঁছেছেন ভিয়েতনামের রাষ্ট্রদূত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ১৩ ডিসেম্বর ২০২৪
হবিগঞ্জে পৌঁছেছেন ভিয়েতনামের রাষ্ট্রদূত
ফাইল ফটো

হবিগঞ্জে পৌঁছেছেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কুঅং। সিলেট থেকে সড়ক পথে শুক্রবার দুপুরে তিনি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণ কোম্পানিতে পৌঁছান।

এর আগে, গতরাতে তিনি সিলেটে নির্ভানা ইনন হোটেলে রাত্রিযাপন করেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার এই রাষ্ট্রদূত সিলেট জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহবুব মুরাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ দুপুরে তিনি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণ কোম্পানিতে আসেন। কার্যক্রম শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে হবিগঞ্জ ত্যাগ করবেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!