বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভেতর থেকে তাকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ। তার নামে রংপুর কোতোয়ালি থানায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মাহাবুব কামাল খান সুজন উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলম খানের ছেলে।
.png)
হাতীবান্ধা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা হয়। ওই ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং কয়েক শতাধিক ছাত্র-জনতা আহত হন। এ ঘটনায় গত ১৩ নভেম্বর মামুনুর রশিদ মামুন নামে এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
সেই মামলায় রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনকে আসামি করা হয়। ওই মামলার ৮৬ নম্বর আসামি এই মাহাবুব কামাল খান সুজন।
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।