বুধবার সকাল ৯টার পর থেকে এসব রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে নিরাপত্তা ঝুঁকি এড়াতে রাত ১২টা ৪০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই কারণে রাত সাড়ে ১২টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
.png)
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, তীব্র কুয়াশায় দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এ নৌরুটে মোট ২৬টি ফেরি চলাচল করে।