ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় নাসা গ্রুপের ৩ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৮, ১০ ডিসেম্বর ২০২৪
আশুলিয়ায় নাসা গ্রুপের ৩ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা
ফাইল ফটো

ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন নিচিন্তপুর এলাকাস্থ নাসা গ্রুপের ৩ ফ্যাক্টরি শ্রম আইনে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফ্যাক্টরি গুলো হলো এ জে সুপার গার্মেন্টস, নাসা সুপার গার্মেন্টস ও নাসা বেসিক ওয়াশ।

সোমবার ৯ ডিসেম্বর রাত ৯টার দিকে শ্রমিকদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে ১০ ডিসেম্বর থেকে শ্রম আইনে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে গেটে নোটিশ লাগিয়ে দেয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকরা ১৫ শতাংশ ইনক্রিমেন্ট ও ২৫ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে কর্মবিরতি পালন, কর্তৃপক্ষের ছুটি ব্যতীত ফ্যাক্টরি থেকে বের হয়ে যাওয়া, অনৈতিক দাবি দাওয়া নিয়ে স্টাফদের ওপর চড়াও হওয়া ও ফ্যাক্টরির উৎপাদন বন্ধ করায় মালিকপক্ষ ১০ ডিসেম্বর থেকে শ্রম আইনের ১৩(১) ধারায় ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে গেটে নোটিশ লাগিয়ে দেয়। ফ্যাক্টরি বন্ধ থাকায় শ্রমিকরা সকাল থেকে ফ্যাক্টরি সামনে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানা যায়।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: আশুলিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!