সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগরীর হোটেল রোজ ভিউ এর সম্মেলন কক্ষে ইউএনডিপি’র আয়োজনে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে অংশীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে অংশীজনের অভিমত, বিচার বিভাগের স্বাধীনতা করতে কী কী করা উচিত, বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা সম্পর্কে ধারণা পোষণ, আদালতের রায়, মিথ্যা / হয়রানিমূলক মামলা বন্ধে কী করা উচিতসহ বিচার বিভাগের সংস্কার করতে অংশীজনের নিকট হতে ধারণার বিষয় নিয়ে আলোচনা ও মতামত প্রশ্ন-উত্তর পূর্ব হয়।
.png)
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ও সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ শিবলী।