ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ৮ ডিসেম্বর ২০২৪
ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়
ছাত্র আন্দোলনে শহিদ ও আহত পরিবারের সদস‍্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জামালপুরের মেলান্দহ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহত পরিবারের সদস‍্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ‍্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আফরিন জাহান আঁখি সভাপতিত্ব করেন। এছাড়াও কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হিফজুর রহমান বকুল, মশিউর আমিন শুভ, ইশতিয়াক আহমেদ শিহাব, জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সদস্য সচিব ওমর ফয়সালসহ মেলান্দহ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!