ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সম্পাদক জহুরুল

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৮, ৮ ডিসেম্বর ২০২৪
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সম্পাদক জহুরুল
ছবি: সংগৃহীত

পাবনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আখতারুজ্জামান আখতার (যুগান্তর, চ্যানেল আই) সভাপতি এবং জহুরুল ইসলাম ( দৈনিক আমারদেশ) সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনা শেষে রাত ৯ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি ছিফাত রহমান সনম (দৈনিক ইছামতি) ও এসএম আলাউদ্দিন (নয়া দিগন্ত)। যুগ্ম-সম্পাদক পদে মোখলেছুর রহমান খান বিপ্লব (দৈনিক ইছামতি), অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ (আরটিভি), ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ খন্দকার বাপ্পী (জিটিভি), কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার (যমুনা টেলিভিশন)।

নির্বাহী সদস্য পদে আবু হাসনা মুহাম্মদ আইয়ুব (আজকের ইতিহাস), রফিকুল ইসলাম সুইট (বাসস), শাহীন রহমান (চ্যানেল ২৪ ও আজকের পত্রিকা), জিকে সাদী, আরিফ আহমেদ সিদ্দিকী (যায়যায়দিন), সুশীল কুমার তরফদার ও মিজানুর রহমান (বৈশাখী টেলিভিশন)। মোট ৬২ ভোটারের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শাজাহান আলী মণ্ডল ও অধ্যাপক জহুরুল ইসলাম।

নব নির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের ভোট সম্পন্ন হয়েছে। পাবনার সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করব ইনশাআল্লাহ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!