ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০০:২১, ৮ ডিসেম্বর ২০২৪
বরিশালে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের মুলাদীতে টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কলমখার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মুলাদী থানার ওসি জহিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন এনজিও আশার ব্যবস্থাপক ও হিজলা উপজেলার গুয়াবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক একই এলাকার মো. তাজুল মাস্টারের ছেলে কামাল হোসেন।

Advertisement

ওসি জহিরুল জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলে হুমায়ুন কবির বরিশালের উদ্দেশে রওনা দেন। মুলাদীর কলমখার মোড় এলাকায় পৌঁছালে মীরগঞ্জ ফেরিঘাট থেকে প্যাদার হাটগামী টমটমের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর টমটমের চালক পালিয়ে যান। তবে টমটমটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানান, অবৈধ যান টমটমের কোনো হেডলাইট ছিল না। বেপরোয়া গতি থাকায় মোটরসাইকেল চালক টমটমটিকে দেখতে পারায় এ দুর্ঘটনা ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!