শনিবার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতি উপজেলাস্থ নলকুড়া ইউপির ডেফাইল এলাকায় রোদ পোহানোকে কেন্দ্র করে স্থানীয় মো. বাছিল উদ্দিনের ছেলে মো. মিন্টু ও মিন্টু মিয়ার স্ত্রী মোছা. ফাতেমা বেগমের সঙ্গে মো. মুস্তাফিজ ও তার শাশুড়ি মোছা. সেলিনার মধ্যে কথা-কাটাকাটি হয়।
.png)
এক পর্যায়ে স্থানীয় মো. মুস্তাফিজ ও তার শাশুড়ি মোছা. সেলিনাকে লাঠি দিয়ে অতর্কিত হামলা করে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষ। পরবর্তীতে ভিকটিমদের চিৎকার শুনে পরিবারের লোকজনসহ এলাকাবাসী এসে ঝগড়া থামায়।