ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে বিল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ৭ ডিসেম্বর ২০২৪
ঝিনাইদহে বিল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহে বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মষিয়াঘাট মাঠের বিল থেকে পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় জানায়, সকালে ওই বিলের মধ্যে একটি পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা এখনই বলা যাচ্ছে না।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!