শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বলের অবস্থা গুরুতর। বাকিদের পরিচয় জানা যায়নি। তারা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন।
সাজেক থানার ওসি কনক সরকার বলেন, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকরা। হঠাৎ জিপ গাড়িটি উল্টে সড়কের পাশে ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
.png)