বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আশুলিয়া থানাধীন জিরাবো পুকুরপাড় এলাকাস্থ লুসাকা গ্রুপের ফ্যাক্টরি সাধারণ ছুটি জনিত বন্ধ শেষে খোলা হয়। তবে কর্তৃপক্ষ বিশৃঙ্খলার দায়ে ৫১ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, যথাসময়ে ফ্যাক্টরিতে প্রবেশ করলেও সাময়িক বরখাস্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। মালিক পক্ষ আলোচনার মাধ্যমে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে কাজে যোগদান করাতে পারেনি। পরবর্তীতে বিকেল ৫টার দিকে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ফ্যাক্টরি স্থল ত্যাগ করে। এ সময় সেনা ও শিল্প পুলিশ ফ্যাক্টরির সামনে অবস্থান করছিল।
.png)
গত ২ ডিসেম্বর ফ্যাক্টরির এডমিন অফিসার আলামিন ও পিএম মেহেদী শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করায় তাদের অপসারণের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ঐ ২ স্টাফকে অপসারণ করা হলেও শ্রমিকরা কাজে যোগদান না করায় ৩ ও ৪ ডিসেম্বর ফ্যাক্টরি সাধারণ ছুটি জনিত বন্ধ রাখা হয়।