ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগ‌ঞ্জে একাধিক মামলার ১২ আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ৪ ডিসেম্বর ২০২৪
সিরাজগ‌ঞ্জে একাধিক মামলার ১২ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একাধিক মামলার ১২ জন আসামিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। 

মঙ্গবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

বুধবার বিষয়টি নিশ্চিত ক‌রে উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, জিআর সাজাপ্রাপ্ত ৪ জনসহ সিআর সাজাপ্রাপ্ত ১ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিরাজগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!