ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকযোগে এসে ৯ দোকানের মালামাল লুটে নিল ডাকাতদল

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ৪ ডিসেম্বর ২০২৪
ট্রাকযোগে এসে ৯ দোকানের মালামাল লুটে নিল ডাকাতদল
ট্রাকযোগে এসে ৯ দোকানের মালামাল লুট করে নিয়েছে ডাকাত দলের সদস্যরা

কুষ্টিয়ায় নৈশপ্রহরী ও ব্যবসায়ীকে বেঁধে ৯ দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত চক্রের সদস্যরা মোটর গ্যারেজের অন্তত ১০ লাখ টাকার পার্টস ও মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

বুধবার ভোরে সদর উপজেলার বাইপাস সড়ক সংলগ্ন ঢাকা ঝালুপাড়া এলাকার বিশ্বাস সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে ট্রাক নিয়ে বিশ্বাস সুপার মার্কেটে অবস্থান নেয় ডাকাত দলের অন্তত ১৫ জন সদস্য। এ সময় মার্কেটে থাকা নৈশপ্রহরী ও ব্যবসায়ী হাফিজুল ইসলাম তাদের অবস্থান টের পান এবং তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে তাদের বেঁধে রেখে ৯টি দোকানে ডাকাতি করে। পরে লুট করা এসব মালামাল ট্রাকে তুলে নিয়ে এক ঘণ্টার মধ্যে তারা পালিয়ে যান।

Advertisement

ব্যবসায়ী রাহিম উদ্দিন রায়হান বলেন, ভোর ৩টার দিকে ১৫ জনের একটা ডাকাত দল এসে মার্কেটের সুজন, আব্দুর রউফ, সেলিম, রাসেল ও রায়হানের দোকান থেকে মোটর পার্টস ও মোটর গ্যারেজের মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ত্রিমোহনী এলাকার দিক থেকে তারা আসে এবং সেদিক দিয়েই চলে যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!