ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ছিনতাই চক্রের ৫ সদস্য আটক 

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৫৯, ৩ ডিসেম্বর ২০২৪
কক্সবাজারে ছিনতাই চক্রের ৫ সদস্য আটক 
ছিনতাই চক্রের পাঁচ সদস্য -ছবি: সংগৃহীত

কক্সবাজারে ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি এবং একটি টমটম গাড়ি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে জেলা শহরের ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড়ে শহর পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) সৌরভ বড়ুয়ার নেতৃত্বে একটি টহল দল চক্রটিকে আটক করে।

আটককৃত ছিনতাইকারীরা হলেন- মো. সাহেদ হোসেন (১৮), মো. রহিম (১৯), মো. রাকিব (১৯), শহীদ হোসাইন (২৫) এবং মো. আব্দুর রহিম (১৬)। তাদের মধ্যে মো. সাহেদ, মো. রহিম এবং মো. রাকিব কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার বাসিন্দা। শহীদ হোসাইন চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের হাসপাড়া এবং মো. আব্দুর রহিম মহেশখালী উপজেলার কুতুবজোম চর পাড়ার বাসিন্দা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের এসপি মোহাম্মদ রহমত উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে চক্রটি কক্সবাজার শহর এবং আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের টার্গেট ছিল কক্সবাজারে আগত পর্যটকদের ছিনতাই করা। এসব ছিনতাইকারী দমনে কাজ করে যাচ্ছি আমরা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!