ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে পতাকার অবমাননা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ৩ ডিসেম্বর ২০২৪
নাটোরে পতাকার অবমাননা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ
নাটোরে পতাকার অবমাননা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতে বাংলাদেশের পতাকার অবমাননা, দূতাবাসে হামলা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কানাইখালী এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন- আব্দুল্লাহ, হুমায়ন কবির, মীম প্রমুখ।

Advertisement

এ সময় বক্তারা দূতাবাসে হামলাকারীদের বিচার দাবি করেন। পাশাপাশি ভারতকে বয়কট করার আহ্বান করেন বক্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!