শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর দেউলভোগ গ্রামের কানু খানের ছেলে ওয়াসিম খান (৩৮), একই গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. রনি (৩৫) ও পূর্ব হরপাড়া গ্রামের মফিজ প্রধানের ছেলে শাহীন প্রধান (৩৬)।
.png)
ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, রোববার দিবাগত রাতে ঢাকার কদমতলীতে অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ওয়াসিমকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার ভোরে উপজেলার হরপাড়া গ্রামে অভিযান চালিয়ে শাহীন প্রধানকে ও দেউলভোগ গ্রামে অভিযান চালিয়ে মো. রনিকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের দেউলভোগ খাল থেকে নিখোঁজ প্রবাসী রমজানের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের সিরাজুল মুন্সীর ছেলে। এ ঘটনায় গত শুক্রবার (২৯ নভেম্বর) নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।