ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে শ্রমিক-কর্মকর্তা সংঘর্ষে উত্তেজনা, নেপথ্যে যে কারণ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ২ ডিসেম্বর ২০২৪
গাজীপুরে শ্রমিক-কর্মকর্তা সংঘর্ষে উত্তেজনা, নেপথ্যে যে কারণ
কারখানায় শ্রমিক-কর্মকর্তা সংঘর্ষের জেরে উত্তেজনা বিরাজ করছে

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকার জরুনে অবস্থিত ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিভিন্ন ইউনিটে শ্রমিক-কর্মকর্তা সংঘর্ষের জেরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কারখানার সম্পত্তি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সোমবার (২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির আওতাধীন সব ইউনিটে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

কারখানার ইউনিটসমূহে ছুটি ঘোষণা: ছুটির আওতাভুক্ত ইউনিটগুলো হলো- ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২), ইসলাম গার্মেন্টস লিমিটেড (টেক্সটাইল ডিভিশন), ইসলাম গার্মেন্টস লিমিটেড (উইভিং ইউনিট), ইসলাম নিট ডিজাইন্স লিমিটেড, ইসলাম গার্মেন্টস লিমিটেড (নিটওয়্যার ডিভিশন) এবং ইসলাম কার্টুন অ্যান্ড অ্যাক্সেসরিজ সলিউশন লিমিটেড। তবে কারখানার নিরাপত্তা বিভাগ ও ফায়ার সেফটি বিভাগ এই ছুটির আওতামুক্ত থাকবে।

উত্তেজনার সূত্রপাত: কারখানার প্রশাসনিক সূত্রে জানা যায়, রোববার (১ ডিসেম্বর) দুপুরে শ্রমিক-কর্মকর্তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দুপুরের খাবার বিরতির সময় কারখানার মূল ফটকে বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি অবস্থান নেয় এবং শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা দেয়। একপর্যায়ে তারা কর্মকর্তাদের আক্রমণের চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

Advertisement

কারখানার এক কর্মকর্তা জানান, আমরা শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার্থে সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

এ ঘটনার পর এলাকাবাসী এবং কারখানার অন্যান্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!