ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্ত থেকে ভুয়া পুলিশ সদস্যসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ২ ডিসেম্বর ২০২৪
সীমান্ত থেকে ভুয়া পুলিশ সদস্যসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সীমান্তের গামারীতলা এলাকা থেকে এক ভুয়া পুলিশসহ মোট ২ জনকে আটক করেছে বিজিবি। সোমবার ভোররাতে মাছিরপুর বিওপির বিজিবির সদস্যরা তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।

পুলিশের পোশাক পরা আটককৃত ব্যক্তির নাম মো. বাকির হোসেন। তিনি তাহিরপুর উপজেলার উত্তর মোকসেদপুর গ্রামের বাসিন্দা আবু চাঁনের ছেলে। এছাড়াও আরেকজন মোটরসাইকেল চালক একই উপজেলার গোটিলা গ্রামের বাসিন্দা আব্দুল মো. আ. মালেকের ছেলে তাবারত হোসেন।

Advertisement

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকালে তাবারত হোসেন পুলিশের পোশাক পরে মো. বাকির হোসেনের মোটরসাইকেল করে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাদের উপস্থিতি সন্দেহজনক হওয়ায় বিজিবির সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন। পরে জানা যায়, তিনি পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোশাক পড়ে ঘোরাঘুরি করছিলেন।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!