ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের নিচে ঝাঁপ: ছিন্নভিন্ন বাবা-মেয়ের দেহ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ২ ডিসেম্বর ২০২৪
ট্রেনের নিচে ঝাঁপ: ছিন্নভিন্ন বাবা-মেয়ের দেহ
ট্রেন। ফাইল ফটো

নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বাবা ও মেয়ে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকা থেকে তাদের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার জিয়ানিপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলী এবং তার মেয়ে কোয়েলি।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে চকের ব্রিজ এলাকায় রেললাইনে বাবা-মেয়ের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহ দুটিই ছিল ট্রেনে কাটা। খবর পেয়ে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে পুলিশ। পারিবারিক কলহের জেরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে ট্রেনের নিচে ঝাঁপ দিলে তারা কাটা পড়েন বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয় লোকজন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!