নিহত মো. শাহাবুদ্দীন মিয়া কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া ওরফে টুক্কুর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, ইয়াবা চোরাচালানের টাকা নিয়ে দ্বন্দ্বে ওবাইদুল হক আকবর নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে শাহাবুদ্দীনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে একদল লোক হঠাৎ শাহাবুদ্দীনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় হামলাকারীরা ফাঁকা গুলিও ছোড়ে। পরে শাহাবুদ্দীনের চিৎকারে এলাকার লোকজন ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর শাহাবুদ্দীনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয় নিয়ে পুলিশের টিম ঘটনাস্থলে কাজ করছে বলে জানান রাজেশ।
.png)
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহাবুদ্দীন ও স্থানীয় ওবাইদুল হক আকবরের মাঝে আর্থিক লেনদেনের জেরে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় শাহাবুদ্দীনকে কুপিয়ে আহত করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়।