মৃত শোভন কাঁঠালিয়া উপজেলার বানাই এলাকার ফিরোজ আলম তালুকদারের ছেলে।
স্থানীয়রা জানান, শোভনের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছে। শনিবার প্রেমিকাকে নিয়ে শোভন তালুকদারের পালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় শোভন সন্ধ্যায় পাশের উপজেলা ভান্ডারিয়া ছাগলের হাটে বসে বিষপান করে।
.png)
পরে তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে খুলনায় রেফার করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মৃত্যু হয় তার।
শোভনের বাবা ফিরোজ আলম তালুকদার বলেন, আমাদের একটি গরুর ফার্ম রয়েছে। শোভন শনিবার বিকেলে দুধ নিয়ে ভান্ডারিয়া ছাগলের হাট বাজারে গেলে সেখান থেকে ফোন দিয়ে তার মাকে বলে, মা, আমি বিষ খেয়েছি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কী কারণে বিষ খেয়েছে, আমাদের জানা নেই।
কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কেউ অভিযোগ দেয়নি। তবে লাশ ময়নাতদন্তে পরিবারের লোকজন বাধা দিচ্ছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় আছি।