ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনা সিটির সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮, ১ ডিসেম্বর ২০২৪
খুলনা সিটির সাবেক প্যানেল মেয়র গ্রেফতার
এস এম রফিউদ্দিন আহমেদ রফিক। ছবি: সংগৃহীত

নাশকতা মামলায় খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম।

Advertisement

জানা যায়, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুরের নেতৃত্বাধীন একটি টিম তাকে খালিশপুর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেফতার করেছে। রফিক কেসিসি ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক সেনাপ্রধান শেখ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদের বড় ভাই।

উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন রফিকের বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় দুটি নাশকতা মামলা রয়েছে। গত ৩০ আগস্ট মামলা দুটি করা হয়। ওই মামলার একটিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। রফিককে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!