স্মরণসভায় আরো বক্তব্য দেন- পুলিশ সুপার রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্রেনাথ উঁরাও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম।
পরে জেলা পরিষদের পক্ষ থেকে ঢাকায় আন্দোলনে নিহত হওয়া চাঁপাইনবাবগঞ্জের দুইজনের পরিবারকে এক লাখ টাকা ও আহত ১১ শিক্ষার্থীকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদের খতিব মোক্তার হোসেন।
.png)