শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র নিয়ে কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মিকাইল শেখের সঙ্গে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
.png)
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।