ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ২৯ নভেম্বর ২০২৪
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে
ছবি: ডেইলি বাংলাদেশ

হিমালয়ের কাছাকাছি হওয়ায় গত কয়েক দিন ধরে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ দিন দিন উঠানামা করছে। বাড়ছে শীতের দাপট।

আজ শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এ জেলার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

এদিকে সরজমিনে দেখা যায়, উত্তরের হিমেল হাওয়া এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে দিন বাড়ছে শীতের তীব্রতা। কমছে তাপমাত্রার পারদ৷ সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শিশিরবিন্দু পড়ছে, ঢেকে থাকছে কুয়াশার চাদরে৷ এছাড়া শীতকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠতে শুরু করছে পিঠা, শীতবস্ত্রসহ বিভিন্ন দোকান৷ শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

Advertisement

একদিকে আবহাওয়া অফিস বলছে, হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ার কারণে এ জেলায় হিমালয়েট হিম বাতাস বয়ে যাচ্ছে। যার কারণে তাপমাত্রার পারদ উঠানামা করছে। তবে তাপমাত্রা আগামী কয়েক দিনের মধ্যে আরো হ্রাস পাবে বলে জানায় আবহাওয়া অফিস।

এ বিষয়ে জেলা শহরের রিকশাচালক আলাল উদ্দিন বলেন, আমরা গরিব মানুষ৷ আমরা কাজ করে খাই৷ কিন্তু কয়েক দিন ধরে অনেক শীতের কারণে আমরা তেমন আয় করতে পারছি না৷

একই কথা বলেন জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকার পাথরশ্রমিক মালেকা বানু বলেন, কয়েক দিন ধরে শীতের কারণে সকালে সময়মতো কাজে যোগ দিতে পারছি না৷ আমাদের অনেক কষ্ট হয় শীতকালে কাজ করতে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজকে সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। তবে, তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে৷

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!