ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪, ২৯ নভেম্বর ২০২৪
কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গ্রেফতার আকিব হৃদয়। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আকিব হোসেন খান হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আকিব হৃদয় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-আন্তর্জাতিক-সম্পাদক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!