ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোক র‍্যালি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ২৮ নভেম্বর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোক র‍্যালি
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের স্বরণে চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি শোক র‍্যালি এবং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে নিহত চট্টগ্রাম বারের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের স্বরণে শহরস্থ অবস্থিত নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি শোক র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্টু মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।  

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ন আহ্বায়ক বায়েজিদ ইসলাম, সদস্য সচিব মো. সাব্বির আহমেদ ও মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!