গত বুধবার বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৫ মিনিট পর্যন্ত রংপুর মহানগরীর টাউন হলে ২০-২৫ জনের উপস্থিতিতে চলে এ সভা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত সংগঠনের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ এতে সভাপতিত্ব করেন।
জরুরি সভায় বক্তারা বলেন, ‘দেশব্যাপী চলমান ঘটনা প্রবাহ নিয়ে ছাত্র জনতা উদ্বিগ্ন। পরাজিত আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসকন দেশের বিভিন্ন স্থানে অরাজকতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। পরাজিত স্বৈরশাসক আনসার সেজে, অটোরিক্সা চালক সাজাসহ বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
.png)
‘গত ২৬ নভেম্বর চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার মধ্য দিয়ে ইসকন তাদের জঙ্গি কার্যক্রম চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসকনকে নিষিদ্ধের দাবী করছি। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রকে আমরা ঐক্যবদ্ধভাবে শক্ত হাতে দমন করবো।’
বক্তারা আরো বলেন, ‘ছাত্র জনতার গনঅভ্যুত্থান এবং রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে কোনোক্রমেই ভূলন্ঠিত হতে দেবো না।’
সারা বাংলাদেশের মতো রংপুরেও যেন কোনো গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সভা শেষ হয়।
পরে স্থানীয় শিল্পকলা একাডেমির তৃতীয় তলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির রংপুর মহানগর শাখা সদস্য সচিব মো. রহমত আলী, যুগ্ম সদস্য সচিব মো. জুবায়ের আহমেদ ইমন ও মহানগর শাখাসহ অন্যান্য সদস্যবৃন্দ।