বুধবার দুপুরে পৌর এলাকার তালুকদার বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে সরিষাবাড়ী পৌরশহরের তালুকদার বাড়ি মোড় এলাকায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়িতে যান। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিটে মার্কেটে আগুনের উৎপত্তি হয়। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ী খুশু মিয়ার মনিহারি দোকান, পারভেজ মিয়ার ফার্মেসি, মিজু মিয়ার মনিহারি দোকান, ফয়জুল কবীর তালুকদার শাহীনের সিমেন্টের দোকানসহ পাঁচটি দোকান, মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই পাঁচটি দোকানের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
.png)
এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের উৎপত্তি হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।