ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ট্রাকচাপায় নারী নিহত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ২৫ নভেম্বর ২০২৪
সিলেটে ট্রাকচাপায় নারী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউপির মোল্লারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ঐ নারীর নাম পরিচয় জানা যায়নি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বামীকে নিয়ে ঐ নারী সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার মোগলগাও ইউপির মোল্লারগাঁও গ্রামে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ঐ দম্পতিকে ধাক্কা দেয় সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ঐ নারী। আহত হন স্বামীও। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!