ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আরো ২ কারখানা ভাঙচুর করলেন বেক্সিমকোর শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৯, ২৫ নভেম্বর ২০২৪
আরো ২ কারখানা ভাঙচুর করলেন বেক্সিমকোর শ্রমিকরা
ফাইল ফটো

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের উত্তেজিত শ্রমিকরা আরো দুটি কারখানার প্রধান গেট ভাঙচুর করেছেন। এ সময় মহাসড়কে চলমান দুটি যাত্রীবাহী বাসের জানালাও ভাঙচুর করেন তারা।

সোমবার বিকেল সোয়া ৫টার দিকে আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ড এলাকার ইউরো আর্তে লিমিটেড ও আসোয়াদ কম্পোজিট লিমিটেডের প্রধান গেট ক্ষতিগ্রস্ত করেন বেক্সিমকো শ্রমিকরা।

জানা যায়, আজ সকাল থেকে অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুপুরের দিকে বেক্সিমকোর কিছু উত্তেজিত শ্রমিক গ্রামীণ ফেব্রিক্স লিমিটেড নামে একটি কারখানার প্রধান ফটক ভাঙচুর করেন। পাশাপাশি তারা নিরাপত্তা কর্মীদের রুমের চেয়ার-টেবিল ভাঙচুর করে মহাসড়কে নিয়ে আগুন জ্বালিয়ে দেন।

Advertisement

পরবর্তীতে কোনো সমাধান না পেয়ে বিকেল সোয়া ৫টার দিকে ৩০ থেকে ৩৫ জন উত্তেজিত শ্রমিক মহাসড়ক সংলগ্ন ইউরো আর্তে লিমিটেড ও আসোয়াদ কম্পোজিট লিমিটেডের প্রধান গেট ক্ষতিগ্রস্ত করেন। পাশাপাশি মহাসড়কে চলমান দুটি যাত্রীবাহী বাসের জানালার গ্লাস ভাঙচুর করেন তারা। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের উপস্থিতি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!