ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১, ২৪ নভেম্বর ২০২৪
কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা করা হয়। কারখানা খুলে দেওয়ার দাবিতে রোববার (২৪ নভেম্বর) সকালে শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্য শ্রমিকদের সড়ক থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

 

এর আগে, শনিবার (২৩ নভেম্বর) উৎপাদন কাজ না থাকায় ফ্যাক্টরিতে লে-অফের নোটিশ দেয় কর্তৃপক্ষ। 

Advertisement

জানা যায়, সকাল ৮টায় শ্রমিকরা কাজের জন্য এলে ফ্যাক্টরি গেটে লে-অফের (সাময়িক কর্মবিরতি) নোটিশ দেখতে পান শ্রমিকরা। এতে ক্ষুব্ধ হয়ে ডেগেরচালা রোডের সংযোগ পয়েন্টে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ঘটনাস্থলে রয়েছে শিল্প পুলিশ।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!