রাজশাহী সুগার মিলস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহীর এই মিলে ৫৫ হাজার মেট্রিক টন আঁখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত ছিল অর্জিত হয়েছে ৪২ হাজার ৯৬২ মেট্রিক টন। এ বছর প্রায় সাত হাজার মেটিক টন বেশি আখ মাড়াই করা হবে।
মিল কর্তৃপক্ষ জানায়, রাজশাহী সুগার মিলের অধীনে রয়েছে মোট নয়টি সাব জোন। এর মধ্যে পশ্চিমে কাশিয়াডাঙ্গা, নওদাপাড়া, মিলস গেট ক ও মিলস গেট খ জোন। পুঠিয়া, নন্দনগাছী, সরদহ, চারঘাট ও আড়ানীতে আঁখের উৎপাদন বেশ ভালো। সেক্ষেত্রে মিলের মোট চাহিদা এ পাঁচটি সাব জোন থেকেই পূরণ করা হয়।
.png)
জানা গেছে, গত ১৫ অক্টোবর ২০২৪-২৫ মাড়াই মৌসুমের পূর্ব প্রস্তুতিকল্পে বয়লার ফায়ারিং, ওয়াটার ট্রায়াল, মেরামতি ও রক্ষণাবেক্ষণ এবং মাড়াই মৌসুমের উদ্বোধন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৯ নভেম্বর আখ মাড়াই কার্যক্রম শুরু হবে। এরইমধ্যে গত ৮ নভেম্বর বয়লার শ্রো ফায়ারিং করা হয়। এছাড়া আগামী ২৪ থেকে ২৫ নভেম্বর ওয়াটার ট্রায়াল করা হবে।
এ বিষয়ে রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ নভেম্বর রাজশাহী সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।