ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাকে খুন করে থানায় হাজির ছেলে

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১১:০৩, ২৩ নভেম্বর ২০২৪
মাকে খুন করে থানায় হাজির ছেলে
ছবিতে হোসাইন মোহাম্মদ আবিদ

কক্সবাজারে মাকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ নামে এক যুবক।

শুক্রবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় ছিলেন আবিদের বাবা নিয়াজ আহমেদ। ফলে বাড়িতে ছিলেন আবিদ ও তার মা। মাদকের টাকা জোগাড় করতে প্রায় সময় মা আনোয়ারা বেগমকে অত্যাচার করতেন আবিদ। শুক্রবার রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে মাকে নৃশংসভাবে হত্যা করে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন তিনি। নিহতের মুখ, মাথা ও হাতে কোপের চিহ্ন রয়েছে।

Advertisement

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস জানান, হোসাইন মোহাম্মদ আবিদকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!