এদিন রাসেল ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে এলে নিলামে ফিস ভ্যালীর পক্ষে মো. হাসান এক লাখ টাকা মণ দরে মাছটি ক্রয় করেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বেশ চড়া দামে মাছটি বিক্রি হয়েছে৷ ২৫০০ টাকা কেজি দরে ৫ হাজার টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি অনলাইনের মাধ্যমে ৬ হাজার টাকায় বিক্রি করেছেন। এসময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছেন।
.png)
জেলে জামাল হোসেন বলেন, চলতি বছর এই প্রথম আমার জালে এত বড় সাইজের মাছ ধরা পরেছে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।
আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এত বড় মাছ বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতি মণ এক লাখ টাকা দরে বিক্রি হয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সম্প্রতি কিছু কিছু জায়গা থেকে এমন সুখবর আসছে। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।