ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গণসমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জমিয়তের প্রচার মিছিল

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ২২ নভেম্বর ২০২৪
গণসমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জমিয়তের প্রচার মিছিল
গণসমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জমিয়তের প্রচার মিছিল। ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলামভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) সিলেটে গণসমাবেশ করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ওই গণসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার (২২ নভেম্বর) জুমার নামাজের পর একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি মহানগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দেখা যায়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সিলেট মহানগর শাখার সভাপতি খলিলুর রহমান, মহানগর শাখার সিনিয়র নেতা মাওলানা আব্দুল মালিক, জেলা শাখার সদস্য মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

জানা যায়, ইসলামভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) সিলেট নগরীর রেজিস্টারি মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!