নিহত মিনারা বেগম ওই গ্রামের ছগির হাওলাদারের স্ত্রী। ফারজানা (৮) ও সাইমুন (৫) নামে দুটি শিশুসন্তান রয়েছে এই গৃহবধূর।
স্থানীয়রা জানান, গৃহবধূ মিনারা সকালে বাড়ির পাশে পুকুরঘাটে থালা-বাসন ধৌত করছিলেন। এসময় পুকুর লাগোয়া একটি গ্রামীন সড়ক দিয়ে যাওয়ার সময় নলকূপের পাইপবোঝাই নসিমন উল্টে তার গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্বজনেরা পানির নিচ থেকে নসিমনে চাপাপড়া তার মরদেহ উদ্ধার করে।
.png)
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।