বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করেন।
বিকেল ৫টার দিকে আন্দোলনরত শ্রমিকরা চক্রবর্তী এলাকায় ১টি অটো রিকশার গ্লাস ভাঙচুর করেন। রাত ৭টার দিকে কিছু শ্রমিকের একাউন্টে অক্টোবর মাসের বেতন ঢুকলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিজ নিজ গন্তব্যে চলে যায়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
.png)