বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তিনি পাজেরো গাড়িতে করে সিলেট বিমানবন্দর থেকে হবিগঞ্জ সদর পাসপোর্ট অফিস পরিদর্শনের জন্য আসেন।
জানা যায়, মেজর জেনারেল নুরুল আনোয়ার প্রায় ৫০ মিনিট হবিগঞ্জ সদর পাসপোর্ট অফিসে অবস্থান করেন। এ সময় তিনি পাসপোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। শেষে পাসপোর্ট অফিসের সামনে একটি সফেদা বৃক্ষ রোপণ করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে একই সিলেটের উদ্দেশ্যে একই গাড়িতে করে হবিগঞ্জ ত্যাগ করেন।
.png)