বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৬টায় বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, সকাল ৬টায় সর্বনিম্ন ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। বিগত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে। বেশ ঠান্ডা পড়েছে।
.png)
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় , হালকা কুয়াশা ভেদ করে ছড়াচ্ছে সূর্যের আলো। শীতের পরশ ছড়াচ্ছে উত্তরাঞ্চলের এ জেলার বিভিন্ন জনপদে।
নদী ও সমতলের চা-শিল্প এলাকা হওয়াতে এ জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে হিমালয় পর্বতের নিকটবর্তী হওয়ায় এ জেলাসহ তেঁতুলিয়া উপজেলায় শীতের প্রকোপ বেশি।
অপরদিকে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে শীত। শীত শুরুর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। সকালে সবুজ ঘাসে জমছে নিশির শিশির। ভোরে কুয়াশাও পড়ছে। তবে জেলার চা বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে।