নিহত আলিফ ডাউকি গ্রামের সুবজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা আলিফকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
.png)
প্রতিবন্ধী কিশোর আলিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সান্দিকোনা ইউনিয়নের বিট অফিসার এসআই শফিউল আলম বলেন, বুধবার বিকেলের দিকে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। মামলা না হলে অপমৃত্যু মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।