বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকায় অবস্থিত দ্যাটস ইট নীটস লিমিটেডের শ্রমিকরা। এ ছাড়া বেলা ১১টার দিকে চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চলমান রেখেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে ফ্যাক্টরিতে প্রবেশ করার সময় বাসের ধাক্কায় দ্যাটস ইট নীটস লিমিটেডের (হামীম গ্রুপ) তিন শ্রমিক আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা জিরানী বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করেন।এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
.png)
পরে বেলা ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে শ্রমিকদের আলোচনায় সিদ্ধান্ত হয়। মালিক পক্ষের সঙ্গে কথা বলে আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হবে। ওই সিদ্ধান্ত মেনে নিয়ে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা নিজ নিজ গন্তব্য চলে যান।
অপরদিকে বেলা ১১টার দিকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৪০০ থেকে ৫০০ শ্রমিক চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে জিরানী এলাকায় সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত রয়েছে।