ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ১৯ নভেম্বর ২০২৪
রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা -ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে‌ছে পু‌লিশ। মঙ্গলবার বিকেলে পৌর শহরের ভাদুঘর এলাকায় রেললাইনের পাশ থে‌কে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার বিকালে ভাদুঘর গ্রামের ঢালী বাড়ি এলাকার রেললাইনের ১০ নম্বর ব্রিজের সামনে অজ্ঞাত যুব‌কের মর‌দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, তার বয়স আনুমানিক ৪৫ হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে। অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গার প্রিন্ট নিতে বলা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!