ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ১৯ নভেম্বর ২০২৪
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
রেললাইনের পাশের পড়ে রয়েছে বৃদ্ধার লাশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তালশহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এসআই সুব্রত বিশ্বাস জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তালশহর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, তার বয়স আনুমানিক ৬৫ হবে। অজ্ঞাত বৃদ্ধার লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!