ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফ্যাক্টরিতে আগুন দিল বিক্ষুব্ধ শ্রমিকরা  

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ১৮ নভেম্বর ২০২৪
ফ্যাক্টরিতে আগুন দিল বিক্ষুব্ধ শ্রমিকরা  
ফ্যাক্টরিতে আগুন। ছবি: সংগৃহীত

বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় অ্যামাজন কিট ওয়্যার গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জিরানী এলাকার অ্যামাজন কিট ওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

ডিপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাবিবুর রহমান বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উত্তেজিত শ্রমিকরা ওই পোশাক কারখানায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ডিপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!